স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের (বীর বিক্রম) স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সিঙ্গাপুর স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে দিলারা হাফিজের বয়স হয়েছিল ৭৮ বছর।

দিলারা হাফিজের মরদেহ আগামীকাল সন্ধ্যায় বাংলাদেশে আনা হবে। এর পরদিন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বেলা ১১টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বাদ জহুর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক বাহিনীর কবর স্থানে দাফন করা হবে।

মৃত্যুকালে স্বামী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন দিলারা হাফিজ।