দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। সরকারি দায়িত্ব পালনে অবহেলা এবং ভিডব্লিউবির ১ হাজার ৮০০ কেজি চাল আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। বুধবার বিকালে সিনিয়র সহকারী সচিব একেএম আনিসুজ্জামান স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।