রংপুর সিটি করপোরেশনে (রসিক) সেবা নিতে হোল্ডিং ট্যাক্স পরিশোধের রসিদের কপি দেখানোর নিয়ম করায় বিপাকে পড়েছে সেবাপ্রার্থীরা। সেবা না পেয়ে গতকাল বিকাল ৩টায় বিক্ষুব্ধ সেবাপ্রার্থীরা নগরভবনের কার্যক্রম বন্ধ করে দেন। পরে কর্তৃপক্ষের আশ্বাসে ১ ঘণ্টা পর বিক্ষোভ থেকে সরে দাঁড়ান সেবাপ্রার্থীরা। সেবাপ্রার্থীদের অভিযোগ, নগরীতে বাড়ির মালিক এক লাখ হলেও ভাড়াটিয়া থাকেন পাঁচ লাখ। টিকাদান, জন্মসনদ, ট্রেড লাইসেন্সসহ সব সেবা পেতে নির্দিষ্ট মূল্য দিলেই পাওয়া যেত। কিন্তু হঠাৎ করে হোল্ডিং ট্যাক্স ও উৎসে কর পরিশোধ ছাড়া কোনো সেবা পাচ্ছেন না তারা। এতে হয়রানি ও ভোগান্তি বেড়েছে তাদের।
রসিকে হোল্ডিং ট্যাক্স ছাড়া সেবা না দেয়ায় বিক্ষোভ
রংপুর সিটি করপোরেশনে (রসিক) সেবা নিতে হোল্ডিং ট্যাক্স পরিশোধের রসিদের কপি দেখানোর নিয়ম করায় বিপাকে পড়েছে সেবাপ্রার্থীরা।
রংপুর সিটি করপোরেশনে (রসিক) সেবা নিতে হোল্ডিং ট্যাক্স পরিশোধের রসিদের কপি দেখানোর নিয়ম করায় বিপাকে পড়েছে সেবাপ্রার্থীরা।










