দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মতবিনিময় সভা করেছে জাতীয় পার্টি। গতকাল বিকালে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মো. মাহফুজুর রহমান।