বাংলাদেশ বিজ্ঞান একাডেমির পৃষ্ঠপোষকতায় এবং যবিপ্রবির বিজ্ঞান অনুষদের সহযোগিতায় অলিম্পিয়াড উদ্বোধন করেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। যশোরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান অলিম্পিয়াডের পরীক্ষা ও সমাপনী অনুষ্ঠান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরিফ হোসেন গ্যালারিতে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেয়া হয়।
যবিপ্রবিতে বিজ্ঞান অলিম্পিয়াড
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ১৫তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ১৫তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।










