যশোর পৌরসভার কর বৃদ্ধির প্রতিবাদসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে পৌর নাগরিক কমিটি। সমাবেশ থেকে দাবি আদায়ে ১৫ দিনের আলটিমেটাম দিয়েছেন নেতারা। এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানিয়েছেন। গতকাল দুপুরে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি শেষে স্মারকলিপি দেন কমিটির নেতারা।