অন্তর্বর্তী সরকারের নতুন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ‘সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার নিয়ে এক ধরনের প্রহসন হয়েছে। এ ধরনের হত্যাকাণ্ডের তদন্ত করতে হবে। এজন্য সরকার বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় সব ধরনের সহায়তা করবে।’
গতকাল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দপ্তরপ্রধানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘সাগর-রুনি হত্যাকাণ্ড খুবই বেদনাদায়ক, নির্মম এবং এ হত্যাকাণ্ডের বিচার নিয়ে কী পরিমাণ প্রহসন করা হয়েছে। বারবার তার প্রতিবেদনগুলো পেছানো হয়েছে। এই সাগর-রুনি হত্যাকাণ্ডসহ এ ধরনের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, সাংবাদিকদের ওপর নিপীড়ন হয়েছে, এ বিষয়গুলোর তদন্ত করতে হবে এবং সরকারের জায়গা থেকে যে ভূমিকা বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে যে ভূমিকা তা আমরা অবশ্যই পালন করব।’










