সেন্ট মার্টিন দ্বীপসংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট ও ডিজেলসহ ১৮ জনকে আটক করা হয়েছে। গতকাল কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অভিযানে একটি ফিশিং বোট তল্লাশি করে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৬০০ বস্তা সিমেন্টসহ ১১ বাংলাদেশী পাচারকারীকে আটক করা হয়। আরেক অভিযানে মিয়ানমারের একটি ফিশিং বোট থেকে প্রায় ১ হাজার ৫০০ লিটার ডিজেলসহ সাতজন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়।
পাচারকারী আটক
সেন্ট মার্টিন দ্বীপসংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট ও ডিজেলসহ ১৮ জনকে আটক করা হয়েছে।
সেন্ট মার্টিন দ্বীপসংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট ও ডিজেলসহ ১৮ জনকে আটক করা হয়েছে।










