সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিককে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (৮ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

তার বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে মামলা রুজু হয়। সুনামগঞ্জ সদর থানার মামলা নং -০৫/২৫৮, ০৪/০৮/২০২৪।

গ্রেফতারকৃতকে ডিবি কার্যালয়, ঢাকায় হস্তান্তর কার্যক্রম চলমান রয়েছে।