‘করব বীমা গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আনিছুর রহমানের সভাপতিত্বে  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁও।