রাজবাড়ীর পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন এমএম শাকিলুজ্জামান। গত মঙ্গলবার বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় রাজবাড়ীর বিদায়ী পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম সদ্য যোগদানকৃত পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানকে দায়িত্ব বুঝে দেন।

রাজবাড়ীতে যোগদানের পূর্বে এমএম শাকিলুজ্জামান খুলনা মহানগরীয় উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্বরত ছিলেন। পুলিশ সুপার শাকিলুজ্জামান পটুয়াখালী জেলার দুমকী এলাকার বাসিন্দা।

এর আগে ৯ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে ২৫ জন পুলিশ সুপারকে বদলির আদেশ প্রদান করে।