মানিকগঞ্জের ঘিওরে নকল সাবান কারখানায় অভিযান চালিয়েছে র্যাব। এ সময় কারখানার মালিক মোনায়েম আহমেদকে ২ লাখ টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়। গতকাল বিকালে উপজেলার বাগ বানিয়াজুরি গ্রামে র্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযোগ রয়েছে, একটি ভাড়া বাসায় অনুমোদন ছাড়াই সাবান উৎপাদন করে আসছেন মোনায়েম। অভিযানে বিপুল পরিমাণ নকল সাবান ও কাঁচামাল পুড়িয়ে ধ্বংস করা হয়। প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।
জরিমানা
মানিকগঞ্জের ঘিওরে নকল সাবান কারখানায় অভিযান চালিয়েছে র্যাব।
মানিকগঞ্জের ঘিওরে নকল সাবান কারখানায় অভিযান চালিয়েছে র্যাব।










