আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম সেখ আকিজ উদ্দিনের সহধর্মিণী এবং যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের রত্নগর্ভা মা সকিনা খাতুন আর নেই। গতকাল বেলা সাড়ে ১১টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি তিন ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন। গতকাল বাদ আসর যশোরের শার্শা স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা এবং গ্রামের বাড়ি খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা গ্রামে তৃতীয় জানাজা শেষে সেখ আকিজ উদ্দিনের কবরের পাশে তাকে দাফন করা হয়েছে।
সকিনা খাতুনের বড় ছেলে ডা. শেখ মহিউদ্দিন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, মেঝ ছেলে শেখ মমিন ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়ে ৬৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন এবং ছোট ছেলে শেখ আফিল উদ্দিন যশোর-১ আসনের সংসদ সদস্য ও আফিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।










