পটুয়াখালী হানাদারমুক্ত দিবস ছিল গতকাল। এ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বাইচ। বেলা ৩টায় জেলা প্রশাসনের আয়োজনে লাউকাঠি নদীতে এ বাইচ অনুষ্ঠিত হয়। পটুয়াখালী লঞ্চঘাট থেকে শুরু করে পটুয়াখালী ব্রিজে গিয়ে শেষ হয় বাইচ। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শাহজাহান মিয়া, জেলা প্রশাসক কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সম্পাদক ভিপি আব্দুল মান্নান প্রমুখ।
হানাদারমুক্ত দিবস উপলক্ষে পটুয়াখালীতে বাইচ
পটুয়াখালী হানাদারমুক্ত দিবস ছিল গতকাল। এ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বাইচ। বেলা ৩টায় জেলা প্রশাসনের আয়োজনে লাউকাঠি নদীতে এ বাইচ অনুষ্ঠিত হয়। পটুয়াখালী লঞ্চঘাট থেকে শুরু করে পটুয়াখালী ব্রিজে গিয়ে শেষ হয় বাইচ।










