ফরিদপুরের নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে মো. মিঠু নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি সদরপুর উপজেলার যাত্রাবাড়ী গ্রামের বাসিন্দা। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের পোড়াদিয়ায় এ দুর্ঘটনা ঘটে। ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে তিনি মারা যান বলে জানিয়েছেন নগরকান্দা থানার ওসি মোহাম্মদ আমিনুর রহমান।