সুনামগঞ্জের ছাতকে বালির নিচে চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বিকালে সুরমা নদীর পাড়ে এ ঘটনা ঘটে। নিহতারা হলেন উপজেলার নোয়ারাই ইউনিয়নের কোপিয়া গুচ্ছগ্রামের মো. হানিফ মিয়ার ছেলে শামছুল হক ও
ইসলামপুর ইউনিয়নের কুমারদানী গ্রামের আলী আমজাদ মিয়ার ছেলে রুবেল মিয়া।
স্থানীয়রা ও পুলিশ জানায়, গতকাল বিকালে ছাতকের সুরমা নদীর পাড় থেকে বলগেটে বালি আনলোডের কাজ করছিলেন শামছুল হক ও রুবেল মিয়া। এ সময় হঠাৎ করে বালি ধসে পড়ে। এতে তারা দুজন বালির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।










