বরগুনা থেকে সাইকেল চালিয়ে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে রওনা হয়েছে দুই এসএসসি পরীক্ষার্থী। এজন্য তাদের পাড়ি দিতে হবে ২২১ কিলোমিটার সড়কপথ। তারা গতকাল সকাল ৮টায় বরগুনা সার্কিট হাউজ থেকে সাইকেল নিয়ে রওনা হয়। বরগুনা সাইক্লিং কমিউনিটির (বিসিসি) সদস্য আবিদ ও রায়হান বরগুনা জিলা স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দেবে।