ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার ও জড়িতদের শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গতকাল দুপুরে শহরের ঝুমুর বিজয় চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। হাদি হত্যার প্রকৃত আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। ‎বিক্ষোভের কারণে ঝুমুর চত্বর ও আশপাশের সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।