টাঙ্গাইলের ঘাটাইলে অজ্ঞাত প্রাইভেটকারের
চাপায় মোটরসাইকেলে থাকা তিনজন আরোহী নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে
১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের হরিপুর নামক এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন মধুপুর উপজেলার শামীম, ঘাটাইল
উপজেলার লাউয়াগ্রামের সোনামিয়া ও অস্টোচল্লিশা এলাকার আলমগীর হোসেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই তিনজন মোটরসাইকেল
যোগে টাঙ্গাইল থেকে ঘাটাইলের দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের
হরিপুর এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে
ঘটনাস্থলেই তিন আরোহী নিহত হন।
রাতেই খবরটি নিশ্চিত করে ঘাটাইল থানার উপপরিদর্শক
(এসআই) বাবুল হোসেন বলেন, নিহতদের লাশ ঘাটাইল থানায় নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে
পরিবারের কাছে হস্তান্তর করা হবে।










