সুনামগঞ্জে যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক রণেন্দ্র তালুকদার পিংকুর ‘মুক্তিযুদ্ধে আমেরিকান বন্ধুরা’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ মোড়ক উন্মোচন করেন সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ। সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিমাদ্রী শেখর ভদ্রের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল, শিক্ষাবিদ কোহিনূর আক্তার, জেলা পরিষদ সদস্য সেলিনা আবেদীন, কাউন্সিলর সামিনা চৌধুরী প্রমুখ।