আসাদ স্মৃতি ইন্সটিটিউশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) যশোরের নলডাঙ্গা রোডে রিপন অটোস প্রাইভেট লিমিটেডের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে দরিদ্র পরিবারের দুই শতাধিক শিক্ষার্থীর হাতে দুই সেট নতুন স্কুল ড্রেস, একটি করে ব্যাগ এবং স্কুলে ভর্তি ও শিক্ষা সহায়তা হিসেবে তিন হাজার টাকা করে তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। অনুষ্ঠানে আসাদ স্মৃতি ইন্সটিটিউশনের সভাপতি ও রিপন অটোস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান এজাজ উদ্দিন টিপুর সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন যশোর নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম ও ফারুক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল, রিপন অটোসের ব্যবস্থাপনা পরিচালক ও আসাদ স্মৃতি ইন্সটিটিউশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আইয়াজ উদ্দীন রিপন।










