কয়েকদিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির দেখা যাওয়ায় নদীপাড়ের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তবে আতঙ্ক থাকলেও কুমির দেখতে ভিড় জমিয়েছেন উৎসুক জনতা। তারা বলছেন, প্রায়ই নদীতে কুমির ভেসে উঠছে। তাই দেখতে ভিড় করেছেন তারা। রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায় বলেন, ‘আমরাও বিষয়টি শুনেছি, গুরুত্বসহকারে দেখা হবে।’