টাঙ্গাইলে তিনটি ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। রেজিস্ট্রেশনবিহীন ওষুধ ও বেশি দামে সার্জিক্যাল সামগ্রী বিক্রির অভিযোগে শহরের সাবালিয়া এলাকার ট্রমা মেডিকেল শপ, মাস্টার মেডিসিন কর্নার ও মুগ্ধ মেডিসিন কর্নারে গতকাল দুপুরে এ অভিযান পরিচালিত হয়। টাঙ্গাইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সূচী রানী সাহা অভিযান পরিচালনা করেন। এ সময় ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক নার্গিস আক্তার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।