নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কর ফাঁকির কোনো মামলা ছিল না বলে দাবি করেছে ইউনূস সেন্টার। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনূস সেন্টার বলেছে, কর ফাঁকির বিষয়ে আইনমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তাতে তিনি দেশের একজন বিশিষ্ট নাগরিকের বিরুদ্ধে এবং দেশের বিরুদ্ধে বৈশ্বিক গণমাধ্যমে অপবাদ লেপন করেছেন।

১১ জুন যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্সে আইনমন্ত্রীর বক্তব্য প্রকাশিত হয়। মূলত ওই বক্তব্যের প্রতিবাদ জানাতেই গতকাল বিজ্ঞপ্তি দেয় ইউনূস সেন্টার। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে কর কর্তৃপক্ষ কোনো অভিযোগ নিয়ে আদালতে যায়নি। বরং অধ্যাপক ইউনূসই একটি আইনি সমস্যা সমাধানের জন্য আদালতে গিয়েছিলেন। কর কর্তৃপক্ষ কখনই কোনো বিষয়ে ড. ইউনূসের বিরুদ্ধে আদালতে যায়নি।