কুড়িগ্রামের রৌমারীতে বিদ্যুৎস্পৃষ্টে  রাশেদা খাতুন (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ার চর পশ্চিমপাড়া গ্রামে নিজ বাড়িতে চার্জ দেয়ার সময় ইজিবাইকে হাত দেয়ায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া গৃহবধূ ওই গ্রামের নেককার হোসেনের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, নেককার হোসেন প্রতিদিনের মতো তার ইজিবাইকটি বাড়ির বৈদ্যুতিক লাইনের সঙ্গে চার্জে লাগিয়ে রাখেন। কিন্তু কোনো কারণে তারে সমস্যা হওয়ায় ইজিবাইকটিই বিদ্যুতায়িত হয়। গতকাল দুপুর পৌনে ১২টার দিকে চার্জ হয়েছে কিনা তা দেখতে স্ত্রী রাশেদা খাতুন ইজিবাইকের কাছে গিয়ে হাত দিতেই বিদ্যুতায়িত হন।