বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক রাজশাহীতে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর  অনুকূলে বরাদ্দপত্র বিতরণ ও চুক্তি সাক্ষর এবং স্মার্ট রাজশাহী ইনোভেশন চ্যালেঞ্জ – ২০২৩ এর বিজয়ী দলের মাঝে প্রাইজ মানি বিতরণ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।  আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহীতে বরাদ্দপত্র বিতরণ ও চুক্তি সাক্ষর এবং প্রাইজ মানি বিতরণ করেন তিনি। 

অনুষ্ঠানে ফাইভ স্টার হোটেল নির্মাণের জন্য সাইমন বিচ রেস্টুরেন্ট লিমিটেড, আইটি বিজনেস করার জন্য ফিউচার টেক এবং রিয়াল স্টার ইন্টারন্যাশনাল লিমিটেডকে জায়গা বরাদ্দ দেয়া হয়। এছাড়াও  স্টার্ট আপ প্রতিষ্ঠান হিসেবে ওয়েলথি লাইফ পয়েন্ট লিমিটেড, মিক্সবাইট, বর্তনী, মেঘনাদ টাইমস, এটুজেড বিজ-কে বিনামূল্যে জায়গা বরাদ্দ দেয়া হয়েছে জয় সিলিকন টাওয়ারে । একইসময়ে ফিউচার টেক, নেট্রো ক্রিয়েটিভ এবং বিজনেস অটোমেশন লিমিটেড এর মধ্যে চুক্তিস্বাক্ষর সম্পাদিত হয়েছে।

এ সময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী,  বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া এবং বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহী’র প্রকল্প পরিচালক এ. কে. এ. এম. ফজলুল হক উপস্থিত ছিলেন।