গতকাল সকালে বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ। এর আগে জাটকা সংরক্ষণে মতলব উত্তরের মেঘনা নদীর অভয়াশ্রমে অভিযান পরিচালনা করে উপজেলা টাস্কফোর্স। এ সময় একটি বেহুন্দি জাল, একটি চাপ জাল ও প্রায় ২০ হাজার মিটার কারেন্ট জাল, চারটি মাছ ধরা নৌকা ও চারটি অ্যাংকর জব্দ করা হয়।