রোড টু স্মার্ট বাংলাদেশ কর্মসূচির আওতায় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের স্মার্ট কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে জেলা শহরের নারিকেল বাগান সড়কে আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও দলটির নির্বাচন পরিচালনা মনিটরিং সেলের সমন্বয়ক কবির বিন আনোয়ার। এ সময় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।