রমজান উপলক্ষে সাশ্রয়ী মূল্যে খাদ্যসামগ্রী বিক্রির উদ্যোগ নিয়েছে চুয়াডাঙ্গা পুলিশ নারী কল্যাণ সমিতি। গতকাল বেলা ১১টায় পুলিশ লাইনসে সপ্তাহব্যাপী সাশ্রয়ী বাজার কর্মসূচির উদ্বোধন করেন সমিতির সভানেত্রী জান্নাতুল ফেরদৌস ও উপদেষ্টা পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান। এ বাজার থেকে শতাধিক প্রান্তিক নারী  ১০টি খাদ্যসামগ্রী অর্ধেক মূল্যে পাবেন।