নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামান হোসেন নামে এক অটোরিকশাচালক হত্যা মামলায় তিন আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন আড়াইহাজারে বাগদী এলাকার আক্তার হোসেন (৩০), একই এলাকার মো. বাদশা (৩৫) ও নাগেরচরের মো. সাইফুল ইসলাম (৩৭)।
ফাঁসির আদেশ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামান হোসেন নামে এক অটোরিকশাচালক হত্যা মামলায় তিন আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামান হোসেন নামে এক অটোরিকশাচালক হত্যা মামলায় তিন আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।










