যশোরের বেনাপোলে ভারত থেকে বাংলাদেশে ডলার ও সৌদি রিয়াল পাচারের সময় এক যাত্রীকে গ্রেফতার করেছে বিজিবি। এ সময় ১০ হাজার ডলার ও ১ লাখ ১০ হাজার সৌদি রিয়াল জব্দ করা হয়। গতকাল সকাল ৮টার দিকে ৪৯ বিজিবির বেনাপোল আইসিপি টহল দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতার শফিকুল ইসলাম ঢাকার লালবাগের হরনাথ ঘোষ রোডের সিরাজুল ইসলামের ছেলে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলার পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।