জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান সাবেক বিচারপতি একেএম আব্দুল হাকিম। তিনি বলেন, ‘ফেক ও এআই জগতে ফেকটাকে অরিজিনাল মনে হয়, আর অরিজিনালকে ফেক মনে হয়। সামনে জাতীয় নির্বাচন। এ বিষয়ে সাংবাদিকদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।’ গতকাল মানিকগঞ্জে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।