লক্ষ্মীপুর পৌরসভার ১ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে নিজস্ব ভবন নির্মাণ করা হয়েছে। ভবনটির তৃতীয় তলায় পৌরসভার ৩১টি শাখা কার্যক্রম পরিচালনা করবে। ‎তিন বছর ধরে ভাড়া ভবনে পৌরসভার কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। গতকাল সকালে পৌর প্রশাসক মো. জসিম উদ্দিন নতুন ভবনটি উদ্বোধন করেন। ‎এ উপলক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়।