রাজধানীর মুগদা থানার মান্ডা গ্রীন মডেল টাউনের একটি ফ্ল্যাট থেকে এরশাদ আলী খান (৩৮) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল বাতেন জানান, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে মুগদা মান্ডা গ্রীন মডেল টাউনের একটি ফ্ল্যাট থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এরশাদের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, আমরা স্বজনদের কাছে থেকে জানতে পেরেছি, নিহতের দ্বিতীয় স্ত্রী মুক্তা আক্তারের সঙ্গে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেন। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তিনি আরো জানান, মৃত এরশাদ আলী নওগাঁ জেলার আত্রাই থানার ভর মাধাইমুড়ি গ্রামের মো. রইস উদ্দিন খানের সন্তান। তিনি রাজধানীর মুগদা মান্ডার গ্রীন মডেল টাউন ৮নং রোড এ-ব্লকের ফ্ল্যাট ৪-বি এ-২ বাসায় থাকতেন।










