যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ দুই ভাইকে আটক করেছে বিজিবি। গতকাল সকালে বিজিবির একটি দল সীমান্তের গাজীপুরে অভিযান চালিয়ে স্বর্ণসহ তাদের আটক করে।
আটককৃতরা হলেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের শফিকুল ইসলামের দুই ছেলে মিলন হোসেন ও হীরণ মিয়া। উদ্ধার স্বর্ণের ওজন ১ কেজি ২০০ গ্রাম।










