রাঙ্গামাটি আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী দীপেন দেওয়ান। তিনি ভোট পেয়েছেন ২ লাখ ১ হাজার ৫৪৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা। তিনি পেয়েছেন ৩১ হাজার ২২২। এ আসনে গণভোটে 'না' ভোট পড়েছে ১ লাখ ৭৯ হাজার ৮০৫ এবং 'হ্যাঁ' ভোট পড়েছে ৭১ হাজার ৬৯৯ ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন আসনটির রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফী।
তিনি বলেন, আন্যান্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী আবু বকর সিদ্দিক পেয়েছেন ২২ হাজার ৭১৫ ভোট। জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী পেয়েছেন ২ হাজার ৯৭৪ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী জসিম উদ্দীন পেয়েছেন ৩ হাজার ৬৭২ ভোট। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত কোদাল প্রতীকের প্রার্থী জুঁই চাকমা পেয়েছেন ১ হাজার ৭১ ভোট। গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী মো. আবুল বাশার (বাদশা) পেয়েছেন ৪৪৯ ভোট।














