সমাজতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের মুক্তির দাবিতে রংপুরে মানববন্ধন করেছেন সংগঠনের নেতাকর্মীরা। গতকাল দুপুরে প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মহানগর শ্রমিক ফ্রন্টের আহ্বায়ক মমিনুল ইসলাম মমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর কমিটির সদস্য মাজেদুল ইসলাম দুলাল, মিজানুর রহমান, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের রংপুর জেলার সংগঠক হিরামণি হাসি প্রমুখ।