কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি গতকাল জানিয়েছেন, সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও পাসহ তিন হরিণ শিকারিকে আটক করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন কয়রা ও আউটপোস্ট নলিয়ান খুলনার দাকোপ থানাধীন শিবসা নদীর মারগীর বাওনসংলগ্ন সুন্দরবন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকা থেকে আনুমানিক ৬০ কেজি জবাইকৃত হরিণের মাংস, তিনটি মাথা, আটটি পা, তিনটি মোবাইল ফোন ও একটি কাঠের নৌকাসহ তিন হরিণ শিকারিকে আটক করা হয়। পরে আটককৃত হরিণ শিকারি ও উদ্ধারকৃত হরিণের মাংসসহ সব আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। —বিজ্ঞপ্তি










