জামালপুরের ইসলামপুর উপজেলায় ধানের বীজতলায় সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারিয়েছেন মজনু মোল্লা নামে এক কৃষক। গতকাল দুপুরে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের পেঁচারচর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মজনু মোল্লা ওই এলাকার সামছুল হক মোল্লার ছেলে।