পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে চুয়াডাঙ্গা শহরে বাজার তদারকি করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় শহরের বড় বাজারে মূল্য তালিকা ও ভাউচার না থাকায় সাত প্রতিষ্ঠানে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ এ জরিমানা করেন।