জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রংপুরে সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুল হাসান রুমি। পরে একটি শোভাযাত্রা জেলা প্রশাসক কার্যালয় চত্বর প্রদক্ষিণ করে।