দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বিষয়ে সেমিনার এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দেশের তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও দুটি জাতীয়ভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থার মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয় তিনটির মধ্যে রয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকার শের-এ বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। এছাড়া উন্নয়ন সহযোগী সংগঠন দুটি হলো ইএসডিও ঠাকুরগাঁও এবং কারিতাস বাংলাদেশ।