এ বছর প্রতিষ্ঠানটির বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন থেকে মোট ১ হাজার ৪৯৩ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৪৮৮ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৬১৩ জন।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, ঢাকা শিক্ষা বোর্ডে ৭১ দশমিক ৬৩ শতাংশ হলেও মাইলস্টোন কলেজে পাসের হার ৯৯ দশমিক ৬৭ শতাংশ। এছাড়া সারা দেশে এসএসসি পরীক্ষায় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।
প্রতিষ্ঠানটির বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ২৬৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ২৬২ জন। এ বিভাগে পাসের হার ৯৯ দশমিক ৭৬ শতাংশ। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে ৫৯৩ জন। অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২২৮ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ২২৬ জন। এ বিভাগে পাসের হার ৯৯ দশমিক ১২ শতাংশ। —বিজ্ঞপ্তি










