ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চিংড়ি মাছের ওজন বাড়াতে বিষাক্ত জেলি মেশানোর দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকালে উপজেলার উচালিয়াপাড়া মোড় বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে উচালিয়াপাড়া মোড়ে কিছু ব্যবসায়ী চিংড়ির ভেতরে জেলি মিশিয়ে প্রতারণা করে আসছিলেন—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।