লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের বুড়িমারী ইউনিয়নের
উফারমারা ঘুন্টিবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ এ তথ্য
নিশ্চিত করেছেন। পাটগ্রাম থানাপুলিশ সূত্রে জানা গেছে, পাথরবাহী একটি লরি চাপায়
মো. আমিনুর রহমান (২৯) নামে এক মোটরসাইকেল আরোহী পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত আমিনুর রহমানের বিষয়ে
হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি ও লড়িটি উদ্ধার করে আইনগত ব্যবস্থা
গ্রহণ করেছে।










