রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩২ সালের নবান্ন উৎসব উদযাপিত হয়েছে। গতকাল সকালে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। পিঠা উৎসব, খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন ছিল দিনের প্রধান আকর্ষণ। নবান্ন উপলক্ষে শিক্ষার্থীরা তৈরি করেন দেড় শতাধিক ধরনের পিঠা, যার মধ্যে দুধপুলি, নকশি পিঠা, চন্দ্রপুলি, পাটিসাপ্টা ও ডিম সুন্দরী ছিল উল্লেখযোগ্য। আয়োজকরা জানান, কৃষি ও লোকজ ঐতিহ্য ধারণের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে এ উৎসব আয়োজন করা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নবান্ন উৎসব
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩২ সালের নবান্ন উৎসব উদযাপিত হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩২ সালের নবান্ন উৎসব উদযাপিত হয়েছে।










