ফেনীতে অস্ত্রসহ মিজানুর রহমান (৪০) নামে যুবলীগের ক্যাডারকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গতকাল ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি সোনাগাজী উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের লন্ডনিপাড়া এলাকার আব্দুল হালিম মেম্বারের ছেলে। সেনাবাহিনীর সোনাগাজী ক্যাম্প ইনচার্জ আলিফ আল গনি জানান, মিজানকে একটি বন্দুক ও একটি ম্যাগজিনসহ আটক করে সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তবে মিজানের পরিবারের দাবি, ভূমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী তাকে অস্ত্র দিয়ে ফাঁসিয়েছে।