জয়পুরহাটে নির্বাচিত কৃষি উদ্যোক্তাদের নিয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এ কর্মশালার আয়োজন করে। প্রশিক্ষণে সহজ শর্তে কৃষি ঋণ বিতরণ ও কৃষি প্রণোদনা সহায়তা প্রদানের পথ-পদ্ধতিসহ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।