ফেনীতে আসাদুজ্জামান খান পিন্টু নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। তিনি সোনাগাজী উপজেলার সাহেবের হাট সফিউল্লাহ উচ্চ বিদ্যালয়ের দপ্তরি হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে ১৭ বছর পলাতক ছিলেন। পিন্টু সোনাগাজী উপজেলার সফরপুর গ্রামের আইয়ুব খানের ছেলে।