নেত্রকোনায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিজম শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের নিয়ে ক্রীড়া প্রশিক্ষণ ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। স্পেশাল অলিম্পিক বাংলাদেশের আয়োজনে নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ে গতকাল কামরুন্নেছা আশরাফ বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশিক্ষণে অংশ নেয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কামরুন্নেছা আশরাফ দীনার সভাপতিত্বে ক্রীড়া প্রশিক্ষণ ও কর্মশালায় উপস্থিত ছিলেন স্পেশাল অলিম্পিক বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ফারুকুল ইসলাম, ন্যাশনাল কোচ ড. মারুফ আহমেদ মৃদুল, প্রধান শিক্ষক শংকর সেন প্রমুখ।
নেত্রকোনায় অটিজম শিক্ষার্থীদের ক্রীড়া প্রশিক্ষণ
নেত্রকোনায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিজম শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের নিয়ে ক্রীড়া প্রশিক্ষণ ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। স্পেশাল অলিম্পিক বাংলাদেশের আয়োজনে নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ে গতকাল কামরুন্নেছা আশরাফ বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশিক্ষণে অংশ নেয়।










